রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শেষ রাতে রাজধানীতে কালবৈশাখী ঝড় ও স্বস্তির বৃষ্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে শেষ রাতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। দুঃসহ গরমের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। সোমবার (১ মে) সাহরির সময় সাড়ে ৩টার দিকে শুরু হয় মেঘের ঘনঘটা ও তীব্র বাতাস। এরপরই শুরু হয় গগনবিদারী মেঘের গর্জন ও প্রবল বৃষ্টি। ভোড় ৫টা পর্যন্ত চলতে থাকে ফোটাফোটা বৃষ্টি।আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘গত শুক্রবার রাত থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। তবে তা হচ্ছে বিক্ষিপ্তভাবে এবং খুব অল্প সময়ের জন্য। আগামী সোমবার ও মঙ্গলবার সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। আর এখন বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে, এটাই স্বাভাবিক। সারা দেশে বৃষ্টি শুরু হলে তাপমাত্রাও সহনীয় পর্যায়ে আসবে। ’

আবহাওয়াবিদরা জানান, সোমবার (২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গত শনিবার পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল দিয়ে মেঘমালা দেশে ঢুকেছে। এতে সন্ধ্যার পর বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী হয়েছে। গতিবেগ ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার। গতকালও দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ থেকে ১২টি জেলায় কালবৈশাখী হয়েছে।

এদিকে গত শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ বৃষ্টি হতে পারে। তাছাড়া তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছিল, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটি, রাজশাহী, পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিন দিন বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছিতে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট ও বদলগাছিতে ৩৮ মিলিমিটার।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit