বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খরুচে মুস্তাফিজ আজ উইকেটশূন্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। কম রান দেওয়ার পাশাপাশি নিজের শেষ ওভারে তুলে নিয়েছিলেন ৩ উইকেট। আজ দেখা গেল মুদ্রার অন্যপিঠ। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুস্তাফিজ আজ উইকেটশূণ্য। রানও দিয়েছেন বেশি। দিল্লি ক্যাপিটালসের বাকি বোলাররাও ভালো করতে পারেননি। ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৫ রানের পাহাড় গড়েছে। জোড়া ফিফটি উপহার দিয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল আর তিন নম্বরে নামা দীপক হুদা। ১৩ বলে ২৩ রান করা কুইন্টন ডি’ককের সঙ্গে রাহুলের ওপেনিং জুটি ছিল ৪২ রানের। মাত্র ২৬ বলে তারা এই রান করেছিলেন। ৫১ বলে ৪টি চার এবং ৫টি ছক্কায় ৭৭ রান করে শার্দুল ঠাকুরের বলে আউট হয়ে যান লোকেশ রাহুল।

এরই সঙ্গে ভাঙে দিপক হুদার সঙ্গে তার তৃতীয় উইকেট ৯৫ রানের জুটি। এরপর ২৫ বলে ৩৯ রানের আরেকটি জুটি গড়েন মার্কাস স্টয়নিস (১৭*) আর দিপক হুদা। শার্দুল ঠাকুরের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে দিপক করেন ৩৪ বলে ৬ চার ১ ছক্কায় ৫২ রান। ৪ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪ রান দিয়েছেন চেতন সাকারিয়া। ৪০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। আর মুস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে উইকেটশূন্য।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit