শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁর মান্দায় মা ও ছেলের মরদেহ উদ্ধার

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১২৮ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলা গনেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ মইন উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (২২) ও তার ছেলে আমির হামজা (২)। মৃত আমেনার বাবা গোলাম মোস্তফা দাবি, ‘দীর্ঘদিন থেকে আমার মেয়ের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে পারিবারিক ঝামেলা চলছে। তাদের কোনো না কোনো ভাবে মেরে ফেলা হয়েছে। হয় গলা টিপে বা বিষপানে, না হয় মানসিকভাবে বাধ্য করা হয়েছে মরে যেতে।

আমি মামলা করার প্রস্তুতি নিতেছি। আমি সঠিক বিচার চাই মেয়ে ও নাতির জন্য। মান্দা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেঝেতে মা ও ছেলের মরদেহ পাওয়া যায়। এবং পাশেই বিষের একটি বোতল পড়ে ছিল। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ময়েনের মা এজেদা বেগমকে থানায় নেয়া হয়েছে। তিনি ওই বাড়িতেই ছিলেন। আমেনার স্বামী ময়েন উদ্দিন পলাতক। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit