বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

ঈদের সিনেমা উঠে এলো পোশাকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৯৬ Time View

বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পাচ্ছে শাকিব ও পূজা চেরি অভিনীত সিনেমা গলুই।   ‘গলুই’ সিনেমার পোশাক নিয়ে বর্ণিল এক আয়োজন করেছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। এ বিষয়ে বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় গত ২৯ এপ্রিল।   রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত বিশ্বরঙের শোরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোশাকের প্রদর্শনীও চলে এসময়। ক্রেতারা ঘুরেফিরে দেখে দেখেন ‘গলুই’ সিনেমার লোগা ও ছবিতে নকশা করা বিশ্বরঙের পোশাক। গলুইয়ের পোশাকগুলো এই ঈদে পাওয়া যাবে বিশ্বরঙের বিভিন্ন শো রুমে।

এসময় উপস্থিত ছিলেন গলুই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক এস এ হক অলিক, নায়িকা পূজা চেরী, আজিজুল হাকিমসহ সিনেমাটির পুরো টিম। উপস্থিত ছিলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহাও। আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক সোহেল আরমান সহ চলচ্চিত্রাঙ্গনের অনেকে। বিপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে গলুই সিনেমার লোগো ও নানা দৃশ্যে সজ্জিত পোশাক। ঈদ উপলক্ষে এই পোশাকগুলো এরইমধ্যে সিনেমাপ্রেমী ক্রেতাদের নজড় কেড়েছে। এসব পোশাকের মধ্যে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, টি-শার্ট ও পাঞ্জাবী।  

প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা ছবিটি তৈরি করেছি। শাকিব-পূজা প্রথমবার জুটি হয়ে আসছেন এ ছবি দিয়ে। নানা কারণেই ছবিটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তাই ঈদে ছবিটি মুক্তি দিচ্ছি। সে উপলক্ষে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে আমরা বিশ্বরঙকে পাশে পেয়েছি। প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা একজন চমৎকার মানুষ। সিনেমা পাগল মানুষ। প্রায়ই তিনি সিনেমার নানা বিষয়কে পোশাকের অনুষঙ্গ হিসেবে ব্যবহার করেন। এটা আমার খুব ভালো লাগে। ’

এই আয়োজন নিয়ে এস এ হক অলিক বলেন, ‘আমি বিশ্বরঙ এবং বিপ্লব সাহা দাদাকে ধন্যবাদ জানাই আমাদের গলুইয়ের প্রচারণায় অংশ নেয়ায়৷ অভিনব এই প্রচারণা এরইমধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছে। আমি সবাইকে বলবো যাদের আশেপাশে বিশ্বরঙের শোরুম আছে তারা এই পোশাক পরে হলে গিয়ে গলুই দেখবেন। ’সিনেমার নায়িকা পূজা চেরি বলেন, ‘আমি খুবই এক্সাইটেড গলুই নিয়ে। মৌলিক গল্পে প্রেম ও গ্রামীন ঐতিহ্যকে দারুণভাবে তুলে ধরা হয়েছে এ ছবিতে। পাশাপাশি বিশ্বরঙকে ধন্যবাদ জানাই দারুণ এই আইডিয়া নিয়ে আমাদের প্রচারণার সঙ্গী হওয়ার জন্য। ’

বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, ‘গলুই আমাদের ঐতিহ্যের গল্পের সিনেমা। গ্রামের মানুষ ও তাদের জীবন-প্রেম-হাসি কান্না ফুটে উঠবে এই সিনেমায়। যা আমাদের শেকড়ের সন্ধান দেবে৷ এমন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়ে আমরা আনন্দিত৷ বেশ কিছু ডিজাইনে আমরা গলুইয়ের পোশাক এনেছি৷ আশা করছি এসব পোশাক এবং সিনেমা দুটোই হিট করবে এবারের ঈদে। ’

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমা নৌকাবাইচ ও একটি পিরিওডিক্যাল গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। পরিচালনা করেছেন এসএ হক অলিক। খোরশেদ আলম খসরুর প্রযোজনায় সিনেমাটিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। গত ২৯ ডিসেম্বর ছবিটি সেন্সর থেকে মুক্তির অনুমতি পায়। শাকিব-পূজা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit