রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

জাতীয় ঈদগাহে থাকবে চারস্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে চারস্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান তিনি। আজ রবিবার (০১ মে) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন।

এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি আমরা। এছাড়াও প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে। কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকায় ছোট বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট এক হাজার ৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এছাড়াও জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট। চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করবে ডিএমপির টিম।

তিনি বলেন, বিরূপ আবহাওয়ার কারণে এখানে ঈদ জামাত সম্ভব না হলে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সব বড় জামাতে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ডিএমপি কমিশনার বলেন, অন্য বারের তুলনায় এবারের ঈদ ব্যতিক্রম। গত দুই বছর করোনার কারণে উৎসবের উদ্দীপনা এতোটা ছিল না। এবার সর্বস্তরে অধিক উদ্দীপনায় ঈদ পালিত হবে। ঈদ কেন্দ্রীক নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ঈদগাহে আসার সময় ছাতা, জায়নামাজের বাইরে কিছু নিয়ে না আসার অনুরোধ করছি। প্রবেশপথে অনেক লম্বা লাইন হবে, সার্চ করে প্রবেশ করতে কিছুটা সময় লগে। তাই সবাইকে কিছুটা সময় হাতে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit