রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : শাওয়াল মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। মুসলিম ধর্মের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কোন দিন হবে তা জানা যাবে বৈঠকের পর। গতকাল শনিবার (৩০ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওয়াল আরবি বর্ষপঞ্জির দশম মাস। শাওয়ালের প্রথম দিনটি ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। আরবি বর্ষপঞ্জি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শাওয়াল মাসের চাঁদ দেখতে রোববার সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

এই দিন সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন নম্বরে ফোন করে জানাতে অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

এদিকে সৌদি আরবের আকাশে শনিবার ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit