শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বাবার বন্ধুরা শিশু সোয়াদের পাশে  

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ২০০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাবা মারা গেছেন। মা থেকেও নেই, অন্যের ঘরের বউ। শিশু সোয়াদরা তিন ভাই বোন। ঠাঁয় হয়েছে নানার বাড়িতে। মাঝে মাঝে আসা হয় দাদার বাড়িতেও। তবে আর্থিক সংকটে তাঁদের বেঁচে থাকা দায়। তাদের নিয়ে চিন্তা দুই পরিবারেই। সোয়াদদের পাশে দাঁড়িয়েছে তার বাবার বন্ধুরা। সোয়াদের বাবা ১৯৯২ সালের এস.এস.সি পরীক্ষার্থী ছিলেন। ওই সালের পরীক্ষার্থী বন্ধুরা উদ্যোগ নিয়ে সোয়াদের হাতে তুলে দিয়েছে এক লাখ টাকার চেক, যেটা ব্যাঙ্কে ডিপোজিট হিসেবে থাকবে। 

সোয়াদদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামে। তাদের বাবা ইয়াছিন মিয়া পিন্টু প্রবাসী ছিলেন। কিছুদিন আগে মারা যাওয়ার খরবটা পান ইয়াছিনের বন্ধু অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান। এরপরই ইয়াছিনের সন্তানদের কথা চিন্তা করে তাদের পাশে থাকার উদ্যোগ নেন। 

শনিবার সকালে সোয়াদের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রী কলেজের প্রভাষক হাফিজুর রহমান ছাড়াও কলেজ শিক্ষক জাবেদ আহম্মেদ খান, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নার্গিস আক্তার, নান্টু মিয়া  প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit