বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

কত দামে বিক্রি হল, বিশ্বের সবচেয়ে বড় নীল হিরা?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি নিলামে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় নীল হিরা। আর সেখানেই বাজিমাত করেছে হিরাটি।

পৃথিবীর সবচেয়ে বড় নীল হিরা বিক্রি হয়েছে ৫৭.৫ মিলিয়ন ডলারে। কয়েকদিন আগেই নিলামে তোলা হয়েছিল হিরাটিকে। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চার ধনকুবের ছিলেন হিরাটি কেনার দৌঁড়ে। শেষ পর্যন্ত ৮ মিনিটের দর কষাকষির পরে বিপুল মূল্যে বিক্রি হয়ে যায় হিরাটি।

হিরাটির নাম ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’। ১৫.১০ ক্যারেটের হিরাটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪৮ মিলিয়ন ডলার। কিন্তু হিরাটি কেনার ইঁদুরদৌঁড়ের ধাক্কায় সেই অনুমানকে ছাপিয়ে আরও বেশি টাকায় বিক্রি হয়।

নিলামকারী সংস্থার দাবি, এযাবৎ নিলামে ওঠা সবচেয়ে বড় হিরা এটাই।

সবার মনে প্রশ্ন, কে কিনলেন এই হিরা? তা অবশ্য জানা যায়নি। 

এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি টেলিফোনেই সর্বোচ্চ দাম হাঁকিয়ে বাজিমাত করেন। বিরল এই হিরেটি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার কালিনান খাদান থেকে উদ্ধার হয়েছিল। রঙিন হিরার মধ্যে এটাই সর্বোচ্চ র‌্যাঙ্ক পেয়েছিল।

এখনও পর্যন্ত ১০ ক্যারেটের বেশি হিরের মধ্যে মাত্র পাঁচটিকেই নিলামে তোলা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’ ছাড়া কোনও হিরেই ১৫ ক্যারেটের উপরে নয়। সেই হিসেবে নিলামে তোলা হিরাগুলির মধ্যে সবচেয়ে বড় এটাই।

তবে নিলামে প্রত্যাশিত দামকে ছাপিয়ে গেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি হিরে হওয়ার রেকর্ড কিন্তু গড়া হল না এই নীল হিরার। বিশ্বরেকর্ড এখনও রয়ে গিয়েছে ‘ওপেনহাইমার ব্লু’-এর কাছেই। ১৪.৬২ ক্যারেটের ওই হিরা বিক্রি হয়েছিল ২০১৬ সালে। তার বিক্রীত মূল্য ছিল ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’র চেয়ে ১৪.৬২ কোটি টাকা বেশি।
সুত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit