রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

প্রশ্নটা উনাকে করুন: জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় র‌্যাবের ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকার ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয় তাকে।

এক সাংবাদিক জয়শঙ্করের কাছে জানতে চান, ভারত কীভাবে এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী উত্তর দেওয়ার আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি।জয়শঙ্কর তখন বলেন, আমার মনে হয়, এই প্রশ্ন আমাকে নয়, আপনারা পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে করুন। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত ডিসেম্বর মাসে র‌্যাবের সাবেক মহাপরিচালক, বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে দ্বিপক্ষীয় যে কোনো আলোচনায় মুখ্য হয়ে উঠছে বিষয়টি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওই নিষেধাজ্ঞা আরোপের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল ঢাকা। ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে টেলিফোনেও এ বিষয়ে আলাপ হয় মোমেনের।এরপর চলতি মাসের শুরুতে ওয়াশিংটনে ব্লিংকেনের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে র‌্যাবের ভুমিকার কথা তুলে ধরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তবে নিষেধাজ্ঞা যে এখনই উঠছে না, সেটাও পরে বলেছিলেন।

এ নিয়ে আলোচনার মধ্যে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমরা ভারত সহযোগিতা চেয়েছি। আপনারা জানেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় কমিউনিটি অনেক শক্তিশালী। তারা অনুরোধ করেছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার। আমরা অনুরোধ করেছিলাম তাদেরকে। তৃতীয় কোনো দেশের এমন সহযোগিতা চাওয়ার সমালোচনায় বিএনপি বলছে, এটা সরকারের ‘নতজানু পররাষ্ট্রনীতির’ প্রকাশ।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit