বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

‘শতভাগ নিশ্চিত, পিএসজিতেই থাকছেন এমবাপ্পে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। মৌসুম শেষে চাইলে যেকোনো দলে ফ্রি’তে যোগ দিতে পারবেন বিশ্বকাপ জেতা এই ফুটবলার। তাকে দলে নিতে মরিয়া স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ কিন্তু পিএসজি ছাড়তে নারাজ। কিন্তু এমবাপ্পের সঙ্গে চুক্তির মেয়াদও এখনো বাড়ায়নি পিএসজি।

তাই এমবাপ্পের ভবিষ্যৎ ধোঁয়াশার মধ্যে। কিন্তু পিএসজি কোচ মাউরোসিয়ো পচেত্তিনো বলছে, আগামী মৌসুমে এমবাপ্পে পিএসজিতেই থাকছে। সেই সঙ্গে থাকছেন তিনিও। আবারও চ্যাম্পিয়নস লিগ থেকে খালি হাতে ফিরেছে পিএসজি। তাই গুঞ্জন ছিল পচেত্তিনোকে বরখাস্ত করবে পিএসজি। কিন্তু এই গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টাইন এই কোচ। শুক্রবার লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন,’শতভাগ নিশ্চিতভাবে আমরা দুজনই ক্লাবে থাকছি।

ক্লাবের সঙ্গে আমাদের পরিকল্পনার ব্যাপারে নিয়মিত যেসব কথাবার্তা হয় তার বাইরে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। ‘চলতি মৌসুমে বেশ ভাল ফর্মে আছেন এমবাপ্পে। লিওনেল মেসি-নেইমার থাকা সত্ত্বেও দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে করেছেন ৩৩ গোল।

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit