শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বাইডেনকে ধন্যবাদ দিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে তিন হাজার ৩০০ কোটি ডলার সহায়তার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার রাতে এক ভিডিও বার্তায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন জেলেনস্কি। তিনি বলেন, “আমি এই সহায়তার জন্য আমেরিকান জনগণ এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি বাইডেনের কাছে কৃতজ্ঞ। আশা করি কংগ্রেস আমাদের রাষ্ট্রের সহায়তার জন্য এই অনুরোধটি দ্রুত অনুমোদন করবে।”

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এ সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য তিনি কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী পাঁচ মাস ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য এই অর্থ প্রয়োজন। এই সহায়তা প্যাকেজের মধ্যে দুই হাজার কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ থাকবে সামরিক খাতে, ৮৫০ কোটি ডলার বরাদ্দ থাকবে অর্থনৈতিক সহায়তা খাতে এবং ৩০০ কোটি ডলার বরাদ্দ থাকবে মানবিক সহায়তা খাতে।

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে কোনও মার্কিন সেনা পাঠাবেন না বলে পুনর্ব্যক্ত করেছেন বাইডেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘রাশিয়া আক্রমণ করছে না’, বরং ‘ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে।’বাইডেন বলেছেন, “রাশিয়া আগ্রাসী, এটা নিয়ে কোনও যদি, আর, বা কিন্তু নেই। রাশিয়া আগ্রাসী এবং বিশ্বের কাছে অবশ্যই রাশিয়াকে জবাবদিহি করতে হবে।”

ইউক্রেনকে সহায়তার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের ন্যাটো মিত্ররা, আমাদের ইইউ অংশীদাররাও তাদের খরচের ন্যায্য অংশ দিচ্ছে, তবে জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে।” সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৯শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit