শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

চীনে কোভিড গণ টেস্টের নির্দেশ, ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সন্দেহজনক কোভিড সংক্রমণের পর দেশব্যাপী কোভিড দ্রুত ছড়িয়ে পড়া রোধকল্পে চীনের মেগাসিটি গুয়ানজুতে বৃহস্পতিবার কয়েক’শ ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৫৬ লাখ লোকের গণটেস্ট করা হচ্ছে। চীন ২০২০ সালের শুরুর দিকে কোভিডের প্রথম ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের পর এখন নতুন করে কঠিন সংক্রমণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। পূর্ব সাংহাইয়ে দৈনিক কয়েক ডজন মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে এবং রাজধানী বেইজিংয়ে অনেক মানুষ সংক্রমিত হওয়ায় যে এলাকায় সংক্রমণ শনাক্ত হয়েছে সেখানে লোকদের ঘরে থাকার জন্য এলাকা সিল করে দিয়েছে।

সংক্রমণ বন্ধে চীন ‘জিরো-কোভিড নীতি’ গ্রহণ করে লকডাউন, গণটেস্টিং এবং ভ্রমণ নিষেধাজ্ঞা ব্যবহার করেছে। কার্যত সপ্তাহব্যাপী লকডাউনসহ ঘূর্ণায়মান ভাইরাস নিষেধাজ্ঞা সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ লোকের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, বৈশ্বিক সাপ্লাই চেইনের অন্যতম সাংহাই বন্দরে কন্টেইনার জট পড়েছে। বৃহস্পতিবার চীনের দক্ষিণের একটি প্রধান বাণিজ্য ও উৎপাদন কেন্দ্র গুয়াংজুতে বিমান বন্দরে টেস্টে ‘অস্বাভাবিক’ ফলাফল পাওয়ার পরে নগরীর ১৯ মিলিয়ন লোকের প্রায় এক তৃতীয়াংশের গণ টেস্টের ঘোষণা দিয়েছে। সেখানে বেশীরভাগ ফ্লাইট বাতিল করা হয়েছে। এদিকে বুধবার সাংহাইয়ের কাছে হাংঝু উপশহরের ৪৮ ঘন্টায় ১২ দশমিক ২ মিলিয়ন লোকের মধ্যে ৯৪ লাখ লোকের টেস্ট সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit