শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

জম্মু-কাশ্মিরে এক স্কুলে হিজাব নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত। জম্মু-কাশ্মিরে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করা হয়েছে একটি স্কুলে। সেটি ঘিরেই উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজনীতিতেও।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না।

স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের মনের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয়, তারা যাতে কোনো সংশয়ে না থাকে এবং অনেক বেশি নিরাপদ অনুভব করে, সে জন্যই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর সমালোচনা করেছেন জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং উমর আবদুল্লা। সোমবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার ও স্কুল হলো আবেগ ও নৈতিকভাবে শেখার এবং বেড়ে ওঠার জায়গা। স্কুলের কর্মী হিসাবে, মূল উদ্দেশ্য হলো প্রতিটি শিক্ষার্থীর পূর্ণ সম্ভাব্য বিকাশের ব্যবস্থা করা। একই জন্য, শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাস স্থাপন করতে হবে এবং তাদের স্বাগত, নিরাপদ এবং সুখী বোধ করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit