রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দিতেই তার এই সংক্ষিপ্ত সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার পর ভারতীয় বিমান বাহিনী একটি বিশেষ উড়োজাহাজে ঢাকার কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে নামেন তিনি।

সেখানে তাকে স্বাগত জানান বাংলাদেশেরর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের মার্চে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন আনুষ্ঠানিকভাবে সেই সফরের আমন্ত্রণপত্র পৌঁছে দিতেই জয়শঙ্করের ঢাকা সফর।

বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকাল ৫টায় ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে শেখ হাসিনার ভারত সফর হতে পারে। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ভারত সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/ ২৮ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit