শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক   ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় স্বাধীনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১২৮ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১১টায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে নওগাঁ বিচার বিভাগের আয়োজনে এ সেমিনার অনষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন নওগাঁর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম।

সেমিনারে সভাপতি এ কে এম শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতোয় গাঁথা। তিনি এমন একজন রাজনৈতিক কবি যার উচ্চারিত প্রতিটি কথা সবার অন্তরের কথা। তাঁর অপ্রতিদ্বন্দি নেতৃত্ব, প্রজ্ঞা, দুরদর্শিতা দর্শন দৃরতা প্রতিবাদী ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতার অনবদ্য উচ্চল চির ভাবনার দৃষ্টান্ত। বাংলাদেশে স্বাধীন না হলে আজ আমরা যারা এখানে উপস্থিত তাদের পদ পদবী ধারন করতে পারতাম না। আমি জজ হতে পারতাম না।

স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর নেতৃত্বের ও তাঁর ত্যাগের তুলনা নেই। আমার তাঁর অবদান পরিশোধ করতে পারবো না। সহকারি জজ আফছান ইলাহী ও আশিকুর রহমানের সঞ্চলনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম মিঞা। এছাড়াও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিজ্ঞ বিচারক হায়দার আলী খন্দকার, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজদ্বয়, বিজ্ঞ জিপি, বিজ্ঞ পি.পি এ কে এম আব্দুল খালেক, নওগাঁ জেলায় কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তা ও সকল স্তরের বিচার বিভাগীয় কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ দেশের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit