রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৯ Time View

 

ডেস্ক নিউজ : দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলছে মৃদু তাপপ্রবাহ। এরই মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। শনিবার (২৬ মার্চ) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পূর্বাভাসে শুক্রবার (২৫ মার্চ) বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হলেও নেত্রকোনায় সামান্য বৃষ্টির খবর পাওয়া গেছে। এছাড়া দেশের অন্য কোনো বিভাগে বৃষ্টির খবর পাওয়া যায়নি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit