শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

গৌরনদীতে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পন এবং মোমবাতি প্রজ্বলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১৫৪ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ২৫মার্চ গনহত্যা দিবস। বিশ্বের মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযঞ্জের দিন। ১৯৭১ সালের ২৫মার্চ দিবাগত রাতে বাংলাদেশের ( তৎকালিন পূর্ব পাকিস্তান ) মানুষের উপর নেমে আসে অতর্কিত আঘাত। পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে নিরস্ত্র বাঙ্গালীর উপর নির্বিচারে বিশ্বের ইতিহাসের নৃশংসতম হত্যা চালায় । সেই নৃশংস ঘটনার স্মরনে ২০১৭ সালে ১১মার্চ মহান জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে ২৫মার্চকে ‘গনহত্যা দিবস’ ঘোষনা করা হয় ।

গনহত্যা দিবস ২০২২ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচির মধ্যে ৯:৩০টায় বাটাজোর হরহর গ্রাম বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পন,উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, ভাইস চেয়ারম্যন জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী মডেল থানার চৌকস পরিদর্শক মোঃ আফজাল হোসেন,পৌর আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক।উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এরপর সুবিধাজনক সময়ে বিভিন্ন মসজিদ,মন্দির,র্গীজা ও অন্যান্য ঊপসনালয়ে মোনাজাত ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭:০০টায় সরকারি গৌরনদী কলেজ বধ্যভুমি প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন করা হয়।

কিউএনবি/অনিমা/২৬শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit