মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

মনিরামপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতিকর প্রভাব শির্ষক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১০৭ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : কৃষক ও কীটনাশক ব্যবসায়ীদের নিয়ে যশোরের মনিরামপুরে নকল ও ভেজাল কৃষি পণ্যের ক্ষতিকর শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মোহনপুর নূরজাহান কমিউনিটি সেন্টারে সিনজেনটা বাংলাদেশ লিমিটেড ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনূষ্ঠিত হয়।

সিনজেনটার জোনাল ম্যানেজার সাজ্জাদ হায়দার খানের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান, সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট সিকিউরিটি ম্যানেজার জামাল হায়দার, রিজিওনাল ম্যানেজার দেবাশীষ কুমার মোদক, সিনিয়র সেলস ইউনিট অফিসার রাকিব হাসান ও এস পিও কামরুজ্জামান পলাশসহ প্রমুখ। সভায় উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসারসহ অন্যান্য অতিথিরা নকল ও ভেজাল কীটনাশক বিক্রয় বন্ধে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit