শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম

নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১১৫ Time View

 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ধানক্ষেত থেকে মঞ্জুরুল ইসলাম ওরফে রিপন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার নুরুল্ল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি ধানক্ষেত থেকে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঞ্জুরুল ইসলাম ওরফে রিপন উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দোডাঙ্গী হাজীপাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে পাইলটের ছেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি শাহিনুর বলেন, বুধবার রাতে রিপনের এলাকায় একটি তাফসির মাহফিল ছিল। রাতের খাবার খেয়ে রাত সাড়ে ৯টার দিকে রিপন তাফসির মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হন। মধ্যরাতে তাফসির মাহফিল শেষ হয়ে গেলেও রাতে আর বাড়ি ফেরেননি রিপন। পরে বৃহস্পতিবার রিপনের বাড়ি থেকে আধাকিলোমিটার দূরে একটি ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, রিপন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মৃতের কানের পাশে হালকা রক্তের দাগ আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান ।

 

 

কিউএনবি/আয়শা/২৪শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit