বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

লালমনিরহাটে এক জঙ্গীর সাড়ে ২৬ বছর সশ্রম কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১২২ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে তালিম প্রধান(২৭) নামে এক জঙ্গীর পৃথক ৪টি ধারার অপরাধে মোট সাড়ে ২৬ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। বুধবার(২৩ মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ (সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল) মোঃ মিজানুর রহমান এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত জঙ্গী তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে।
লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আলম জানান, জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে তালিম প্রধান ও আব্দুস সবুরের বিরুদ্ধে গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর পাটগ্রাম থানায় একটি মামলা(১৩) দায়ের করা হয়। মামলাটি প্রথম তদন্ত করেন পাটগ্রাম থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আজমীর হোসেন। দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে গত ২০১৯ সালের ৩০ জুন আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রংপুর র‍্যাব ১৩ এর সহকারী পুলিশ সুপার(এএসপি) আ ন ম ইমরান খান। দির্ঘ প্রায় চার বছর পর এ মামলার রায় হলো।
রাষ্ট্র পক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) আকমল হোসেন আহমেদ জানান, অভিযোগ পত্রে দুই আসামী গ্রেফতার থাকলেও আব্দুস সবুর জামিনে ছিলেন। আলোচিত এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ (সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইবুনাল) মোঃ মিজানুর রহমান অভিযুক্ত তালিম প্রধানের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায়ে অভিযুক্ত তালিম প্রধানকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) ই ধারায় ১৪ বছর, একই আইনের ৮ ধারায় ৬ মাস, ৯ ধারায় ৭ বছর ও ১৩ ধারায় ৫ বছর। সব মিলে ২৬ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রধান করেন আদালত। এ রায়ে সবগুলো সাজা একই সঙ্গে কার্যকর হবে।  আসামীর হাজবাস কালিন সময় সাজা থেকে বাদ যাবে। এ মামলায় জামিনে অপর আসামী আব্দুস সবুরকে মামলা থেকে আদালত বেকসুর খালাস দিয়েছেন বলেও জানান তিনি।

কিউএনবি/আয়শা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit