মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম

পুঠিয়া উপজেলা আ.লীগের-সভাপতি-নজরুল সাধারণ সম্পাদক -কনক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৪৬ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম ।  সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে শাহরিয়ার রহিম কনককে। মঙ্গলবার পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের  সম্মেলন শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।রাজশাহী পুঠিয়া পিএন সরকারি উচ্চ বিদ্যালয়  মাঠে বিকাল ৩ টায় প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহন করেন। এরপর পবিত্র  কোরআন তেলায়াত, গীতা পাঠ  করা এবং উক্ত সন্মেলনে আগত নেতাকর্মীদের   ফুল দিয়ে বরন করে নেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে, সম্মেলন মঞ্চে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  সদস্য আব্দুল আওয়াল শামিম, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার, রাজশাহী জেলা আওয়ামীর লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি),রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধাারণ সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক  রাজশাহী-৩(পবা-মহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন প্রমুখ।

 কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সম্মেলন মঞ্চে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন তিন বছর মেয়াদি পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে প্রফেসর মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে শাহারিয়ার রহিম কনকের নাম ঘোষনা করেন। এবং একই মঞ্চে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনা, করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit