বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার আহবান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১০৪ Time View

 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ভবিষ্যত প্রজন্মকে সোনার বাংলা গড়ে তোলার আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বুধবার দুপুরে আশুলিয়ার পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) স্কুল এন্ড কলেজের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের গৌরবজনক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম ও তাঁর আদর্শ সঠিকভাবে বর্তমান প্রজন্মের সকল শিশু-কিশোর, ছাত্র-ছাত্রীদের যত্নের সাথে জানাতে হবে।

উন্নয়নের মহাসড়কে ধাবমান বাংলাদেশকে আজকের শিশুরাই হাল ধরে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রবীর চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক, মহাপরিচালক ড. দেবাশীষ পাল।আরো উপস্থিত ছিলেন এইআরই এর বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ, বিজ্ঞানী, প্রকৌশলী  কর্মকর্তাসহ অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit