শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

ফেনীর সীমান্ত এলাকায় বাঘের দেখা, আতঙ্ক জনমনে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৩৫১ Time View

ডেস্ক নিউজ : ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় জঙ্গলের বাঘ বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে প্রবেশ করেছে। বাঘটি দিক বেদিক ছুটা ছুটি করে আবার জঙ্গলের দিকে চলে গেছে। এতে স্থানীয় বাসিন্দাসহ পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যার দিকে প্রায় দেড় ঘণ্টা সীমান্ত এলাকায় ঘুরাঘুরি করে একটি বাঘ আবার জঙ্গলের ভিতরে চলে যায়। এ সময় তাকে শান্ত অবস্থায় দেখা যায়। স্থানীয়রা ধারণা করছেন, খাবারের সন্ধানে বনের বাঘ লোকালয়ে চলে এসেছিল।

স্থানীয় বাসিন্দা নুরুল করিম ও মতিউর রহমান বলেন, সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে সীমান্ত এলাকায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ঘুরাঘুরি করে। দূর থেকে দেখে মনে হচ্ছে সে খাবারের সন্ধান করছিল। পরে সূর্য ডুবে গেলে সে আবার জঙ্গলের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে, কাঁটাতারের এপাশে আরও একাধিক বাঘ রয়েছে। 

স্থানীয়দের ভাষ্যমতে- ভারতের অভ্যন্তরে ভারী বর্ষণ ও বন্যার কারণে বাঘটি সীমান্ত সংলগ্ন এলাকায় চলে আসতে পারে। এছাড়া, এলাকাটি জঙ্গলবেষ্টিত এবং জনসাধারণের চলাচল না থাকায় বাঘটি ওই এলাকায় আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়।

আবদুল আহাদ নামের একজন স্থানীয় কৃষক বলেন, ওই এলাকার তার একাধিক জমি রোপা লাগানোর জন্য প্রস্তুত রয়েছে বনের বাঘ কাঁটাতারের এ পাশে চলে আসায় এখন জমিতে চাষাবাদের কাজে যেতে ভয় লাগছে। আমরা আতঙ্কে আছি। 

বিজিবি জানায়, দক্ষিণ কেতরাঙ্গা বিওপির সীমান্ত পিলার-২১৭৩/এস জিরো পয়েন্টে তার কাটার বেড়ার বাইরে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাঘ লোকালয়ে ঘুরতে দেখা যায়। তবে বাঘটি কোনো ক্ষয়ক্ষতি না করে সন্ধ্যার দিকে আবার জঙ্গলের দিকে ঢুকে যায়। স্থানীয় লোকজনকে সতর্কভাবে জমি চাষাবাদের জন্য ওই সীমান্ত এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ঘটনায় ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, এমন সংবাদ শুনে সতর্কতার সঙ্গে টহল পরিচালনাসহ এলাকাটি মনিটরিং করা হচ্ছে। এছাড়া প্রতিপক্ষ বিএসএফ ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণকে সচেতন করাসহ জমিতে যাওয়ার সময় লাঠি নিয়ে যাওয়া ও চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক বলেন, যেহেতু সীমান্ত এলাকায় বাঘ দেখা গেছে স্থানীয় লোকজনকে সতর্কভাবে চলাফেরা করতে হবে।

কিউএনবি/অনিমা/২৯ আগস্ট ২০২৫/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit