মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা॥ ফুলবাড়ীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত॥

বাইচের নোকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৫ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুশীলনরত বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

নিহতদের মরদেহ রাতে দহকুলা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তারা হলেন উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

এদিকে আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত বলে চিকিৎসক জানিয়েছে। আহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষে ফেরার পথে দহকুলা ব্রীজের কাছে পৌঁছালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়।

এ সময় বাইচের নৌকায় থাকা ২ জন নিহত এবং ১০ জন আহত হন।

পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit