বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

আল নাসরের জয়ের ম্যাচে নতুন উচ্চতায় রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি প্রো লিগে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাউওনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ৫–০ গোলের বড় জয় পেয়েছে তারা।

এদিন স্মরণীয় এক অভিষেক হলো পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন তিনি। গোলের দেখা পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোও। দলের হয়ে অন্য গোলটি করেছেন কিংসলে কোম্যান।

এই ম্যাচে গোল করে অনন্য এক কীর্তি গড়েন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোল করলেন ‘সিআর সেভেন।’ রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৪০।

অর্থাৎ এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে রোনালদোর প্রয়োজন আর ৬০ গোল। বয়স ৪০ পেরোনোর পর এ নিয়ে ৪০ গোলে অবদান রাখলেন রোনালদো। এই ম্যাচ শেষে প্রথম ধাপ পেরোনোর বার্তা দিয়ে একাধিক ছবিও পোস্ট করেন পর্তুগিজ কিংবদন্তি। ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী পেনাল্টি থেকে এ নিয়ে তাঁর গোলসংখ্যা ১৭৬।

রোনালদোর মাইলফলকের রাতটা অবশ্য বিশেষভাবে নিজের করে নিয়েছেন ফেলিক্স। খেলার শুরুতেই মাত্র সাত মিনিটে গোল করে এগিয়ে দেন আল নাসরকে। এরপর ৬৭ ও ৮৭ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করে তুলে নেন হ্যাটট্রিক। এর মাঝে এক মিনিটের ব্যবধানে গোল করেন রোনালদো ও আল নাসরের আরেক নতুন খেলোয়াড় কোমান।

সৌদি লিগে আল নাসর পরের ম্যাচ খেলবে ১৪ সেপ্টেম্বর রাতে। সেই ম্যাচে রোনালদোদের প্রতিপক্ষ আল খোলুদ।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit