সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

ডোমারে পাশন্ড স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে গৃহবধু হাসপাতালে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপ্না আক্তার নামে এক গৃহ বধুকে মধ্যযুগিয় কায়দায় নির্যাতন করেছে পাশন্ড স্বামী। নির্যাতনের ফলে গৃহবধু স্বপ্না এখন হাসপাতালে মানবেতর জীবন যাপন করছে।ঘটনাটি ঘটেছে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী দোলাপাড়া স্কুল সংলগ্ন গ্রামে। থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহিন ইসলামের সাথে একই ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী (বুড়ারডোবা) এলাকার মৃত- আব্দুস ছাত্তারের কন্যা স্বপ্না আক্তারের বিগত ১৮ বছর পূর্বে বিয়ে হয়। সংসার জীবনে তাহাদের ৩টি সস্তান রয়েছে।

গৃহবধু স্বপ্নার স্বামী, শাশুরী এবং ননদ মিলে প্রায় সময় স্বপ্নাকে কারণে অকারণে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। ৩টি সন্তানের কথা চিন্তা করে স্বপ্না সব নির্যাতন সয্য করে সংসার করে আসছে। এরই ধারাবাহিকতায় পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন গত সোমবার (২৫আগস্ট) সকাল ১১টায় সংসারের কাজ কর্ম নিয়ে শাশুরীর সাথে ঝগড়া হয়। এ সময় স্বপ্নার স্বামী শাহিন বাড়ীতে আসলে শাশুরী ও ননদের কুপরামর্শে পাশন্ড স্বামী বাশেঁর লাঠি নিয়ে স্বপ্নার কোমড়ে পিঠে ও পায়ে মধ্যযুগিয় কায়দায় বেধরক মারপিট করে।

স্বামীর অমানুষিক নির্যাতনে স্বপ্না গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। দিনরাত পেরিয়ে পরদিন প্রতিবেশীরা স্বপ্নার বাবার বাড়ীতে সংবাদ দিলে তার ভাই ও মা স্বপ্নাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত ৩দিন যাবত স্বপ্না হাসপাতালের বিছানায় অতি কষ্টে কান্নায় ভেঙে পড়ছে। এ বিষয়ে স্বপ্নার ভাই সোহাগ ৩জনের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শাহিন মারধরের বিষয়টি শিকার করে জানান মাকে গালাগালির কারণে মাথা ঠিক ছিল না তাই এমনটি হয়েছে। জামাই সহ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান নির্যাতনের শিকার স্বপ্নার মাতা লুৎফা বেগম।

কিউএনবি/অনিমা/৩০ আগস্ট ২০২৫/সকাল ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit