বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

লালমনিরহাটে আবারও মোটর শ্রমিকের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ, মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১০৩ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারো মোটর শ্রমিকের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কেন্দ্রিয় বাস র্টামিনাল এলাকায় গেলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ।পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আধিপত্য বিস্তারে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিপক্ষ গ্রুপের শ্রমিকরা তাকে পিটিয়ে আহত করে। শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটিয়ে গুরুতর আহত করার খবর ছড়িয়ে পড়লে বুলবুল সমর্থকরা একত্রিত হয়ে বুড়িমারী এক্সপ্রেস, নাভিলা পরিবহন, হাজী ট্রাভেল ও সাদ্দাম এন্টারপ্রাজের ৪টি বাস কাউন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে।

পরে তারা শহরের মিশনমোড়ে অবস্থান নিয়ে লালমনিরহাট-বুড়িমারি মহাসড়ক অবরোধ করে ট্রাক ভাংচুরের চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠি চার্জে আরো ৫ জননহ মোট ৬জন আহত হয়। এরপরেই আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো শহরে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপ মুখোমুখি অবস্তানে রয়েছে। শহরে থম থমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় রকমের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে বলে মনে জেলাবাসী।এর আগে রবিবার রাতে শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির সমর্থকরা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকের বিনিময় তেলের পাম্পে হামলা ও ভাংচুর চালায়। তারই জের ধরে প্রতিদিন দুই গ্রুপের মধ্যে এ হামলার ঘটনা ঘটছে বলে শ্রমিক নেতৃবৃন্দরা জানিয়েছে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চলছে। সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।

উল্লেখয়, দীর্ঘ দিনের পুরাতন কমিটি দিয়ে চলছে লালমনিরহাট বাস মিনিবাস শ্রমিক সংগঠন। পুরাতন কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল শ্রমিকদের কার্যালয়ের জন্য ক্রয় করা জমি গোপনে বিক্রি করে দেন। বিষয়টি জানাজানি হলে সাধারন শ্রমিকদের মাঝে ক্ষোভ তৈরী হয় এবং দুইটি ভাগে বিভক্ত হয় শ্রমিকরা। পুরাতন ও মেয়াদত্তীর্ন কমিটি বিলুপ্তের দাবিতে গত চারদিন ধরে লালমনিরহাট শহরে দুই দল শ্রমিক মুখোমুখি অবস্থান নিয়েছে । ঘটেছে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও। পূর্বের সংঘর্ষের ঘটনায় শিফাত হোসেন মুন্না নামে একজন সাধারন শ্রমিক বাদি হয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে প্রধান করে ৬জনের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপরদিকে বুলবুল আহমেদও একটি কাউন্টার অভিযোগ করেন।

কিউএনবি/অনিমা/২৩শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit