শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুরে তালাকের হুমকি দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১৩৭ Time View

 

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌর সভার দশাল গ্রামের যৌতুকের টাকার জন্য স্বামী জয়নাল উদ্দিনের বিরুদ্ধে তালাকের হুমকির দেওয়ার অভিযোগ করছেন স্ত্রী মোছা. রুমা আক্তার(৩০)। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীর পরিবার। এর আগে এ ঘটনায় গত ৯মার্চ দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন মোছা. রুমা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভোক্তভোগী রুমা আক্তার জানান, জাহিদ হাসান নামের দুই বছরের ছেলে সন্তান নিয়ে চার মাস ধরে বাবার বাড়িতে আছেন।

দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউপির ফেচিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জয়নাল আবেদীনের সাথে প্রায় আট বছর আগে মোছা. রুমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর বেশ কিছুদিন ভালোই চলছিল তাদের সংসার। সম্প্রতি জয়নাল উদ্দিন কতিপয় নেশাগ্রস্থ ব্যক্তির সঙ্গ পেয়ে বেপরোয়া জীবন যাপন শুরু করছেন। তার ওই অপকর্ম নিষেধ করতে চাইলে স্ত্রী রুমা আক্তারকে প্রায় সময়ই মারধর করতেন জয়নাল। চার মাস বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দিতে স্ত্রীকে চাপ দিতে থাকেন জয়নাল। এক পর্যায়ে অপরাগতা প্রকাশ করলে প্রচ- মারধর করে। এমনকি তালাক দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ বিষয়ে থানায় অভিযোগের ১৩দিন পেরিয়ে গেলেও কোন ব্যবস্থাই নিচ্ছেন না পুলিশ। এমনকি রাতের আঁধারে রুমার বাবার বাড়ির পুকুরে বিষও প্রয়োগ করে জয়নাল উদ্দিন। বিষ প্রয়োগে পুকুরে মাছের ক্ষতি হয় আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোক্তভোগীর বাবা মো. আবদুর রহমান প্রতিবেশী আশেয়া খাতুন প্রমূখ। জয়নাল আবেদীনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।দুর্গাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত ) মীর মাহবুব জানান, স্ত্রীকে নির্যাতন ও তালাকের হুমকি দেওয়া ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit