রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ঝালকাঠিতে শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানী করা হবে : আমির হোসেন আমু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১২৭ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (২২ মার্চ)মঙ্গলবার বেলা বারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, অনেক দেশের মানুষ শামুক খায়, তাই শামুক সংরক্ষণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি মাধ্যম। পাশাপাশি দেশীয় মাছ যাতে বিলুপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শামুক সংরক্ষণ করে বিদেশে রপ্তানি করা হবে বলেও জানান তিনি।

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে। দেশীয় মাছ দেশীয় ধারায় নেই, এগুলো চাষাবাদে পরিনত হয়েছে। সরকার দেশীয় মাছ রক্ষায় নানা পরিকল্পনা প্রহণ করেছে। দেশীয় প্রজাতির মাছে যে পুষ্টিগুণ, ঔষধীগুণ ও স্বাস্থ্য দিক থেকে অনেক উপকারি ছিল, সেই মাছ হারিয়ে যাচ্ছে দেখে এ প্রকল্প নেয়া হয়েছে। জেলা মৎস্য বিভাগ এ সভার আয়োজন করেছে। সভায় জানানো হয় ঝালকাঠিসহ দেশের ১০টি জেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ কার্যক্রম চলছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো.জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক আনিছুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী। প্রকল্পের ওপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন গোপালগঞ্জ দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ পরিচালক মো. মনিরুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬::১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit