বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

নির্মানসামগ্রীর মুল্য বৃদ্ধি,লালমনিরহাটে ঠিকাদারদের কাজ না করার হুমকী, মানববন্ধন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ১১১ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণ সামগ্রীর অস্বভাবিকভাবে বৃদ্ধির করার প্রতিবাদে লালমনিরহাটে সকল শ্রেণির ঠিকাদারগণ মানববন্ধন করেছে।  সেই সাথে নির্মাণসামগ্রীর দাম না কমালে জেলার ঠিকাদারগণ কোন কাজে হাত দিবেন না বলে হুমকী প্রদর্শন করেন।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে লালমনিরহাট ঠিকাদার সমিতি ও জেলার সর্বস্তরের ঠিকাদারগণ এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেশব্যাপি উন্নয়ন কর্মকান্ডকে ব্যাহত করতে একটি কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে ষড়যন্ত্রমূলক নির্মাণ সামগ্রীর দাম অস্বভাবিকভাবে বৃদ্ধি করেছে। ফলে ইতোমধ্যে অনেক উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসব নির্মাণ সামগ্রীর যে রেট দেয়া হয়েছে বর্তমান বাজার দর ওই রেট থেকে অনেক ঊর্ধ্ব গতিতে রয়েছে।

এছাড়া অস্বাভাবিকভাবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধিতে পূর্বের ক্রয়কৃত মালামাল ডেলিভারী না দিয়ে কোম্পানি ঠিকাদারদের টাকা ফেরত দিচ্ছে। এতে দোকানদার ও কোম্পানির এজেন্টদের সাথে ঠিকাদারদের সম্পর্ক খারাপ হচ্ছে।বক্তরা আরো বলেন, ঠিকাদাররা সরকারের উন্নয়ন সহযোগী। এই সেক্টর থেকে ঠিকাদাররা সরকারকে কোটি কোটি টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছে। নির্মাণ সামগ্রীর মূল্য স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এসব সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য ঠিকাদাররা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

ঘণ্টাকাল ব্যাপি এ মানববন্ধনে জেলা ঠিকাদার সমিতির আহবায়ক ও সিনিয়র ঠিকাদার কাজি নজরুল ইসলাম তপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব রাখেন, সমিতির যুগ্ন আহবায়ক বদরুজ্জামান প্লাবন, মতিয়ার রহমান মতি, সদস্য ঠিকাদার সবুজ, ঠিকাদার সহিদুল ইসলাম, ঠিকাদার রফিকুল ইসলাম রিপন প্রমুখ। এসময় মের্সাস সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মিয়া, ফাহিম এন্টারপ্রাইজের ফিরোজ মাহমুদ, মের্সাস আব্দুল হাকিমের স্বত্বাধিকারী আব্দুল হাকিম, ঠিকাদার মোঃ কিসমত আলী, ঠিকাদার রাশেদুজ্জামান রোমান, ঠিকাদার রাশেদুল ইসলাম  ঠিকাদার বাবুসহ শতাধিক ঠিকাদার, সহযোগী ঠিকাদারগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক লালমনিরহাটের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit