সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশের মেয়েদের দরকার ২৩০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৮৩ Time View

 

স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টনে নারী বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের মেয়েরা।  নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৯ রান করেছেন তারা। 

উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা।  মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিনটি চার।  ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে, তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।

তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা।  ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি।  পরের ওভারের তৃতীয় বলেই ভয়ঙ্কর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মনি।

এগিয়ে এসে তার বল খেলতে চেয়েছিলেন তিনি।  ৪২ বলে ৪২ রান করেন শেফালি।  এর পর মিতালি রাজকে একেবারে শূন্যরানেই সাজঘরের পথ দেখান রিতু। 

ইয়াশকিতা ভাটিয়ার সঙ্গে এর পর ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন হারমানপ্রিত কার।  কিন্তু তাকে দুর্দান্তভাবে রান আউট করেন ফারজানা হক।  ৩৩ বলে ১৪ রান করেন তিনি।  তার সঙ্গী ভাটিয়া অবশ্য তুলে নেন ফিফটি।

কিউএনবি/অনিমা/২২শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit