শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

পাকিস্তানের পর ভারতকেও শাস্তি দিল আইসিসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের পর ভারতকেও শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ‘গড়পড়তার চেয়েও খারাপ’ রেটিং পাওয়ায় রাওয়ালপিন্ডির মতো বেঙ্গালুরু ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। চলতি মাসের শুরুতে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্টের উইকেট নিয়ে বেশ সমালোচনা হয়। আইসিসির কাছ থেকে ভালো রেটিং পায়নি রাওয়ালপিন্ডি ভেন্যু। 

একই অবস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে সদ্য শেষ হওয়া ভারত-শ্রীলংকা ম্যাচের পিচ। চিন্নাস্বামীর উইকেটকেও ‘গড়পড়তার নিচে’ রেটিং দিয়েছে আইসি। আইসিসির ম্যাচ রেফারি ও সাবেক ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথ এ রেটিং দিয়েছেন। উইকেট নিয়ে পর্যবেক্ষণমূলক প্রতিবেদনে শ্রীনাথ লিখেছেন- প্রথম দিনেই পিচে অনেক ঘূর্ণি ছিল। যদিও আমার চোখে সেশন যত গড়িয়েছে, পিচের মান তত ভালো হয়েছে, তবে ব্যাট ও বলের লড়াইয়ে সমতা থাকেনি।

আইসিসির পিচ ও আউটফিল্ড পর্যবেক্ষণ প্রক্রিয়ার নতুন সংশোধনী অনুযায়ী, যে ভেন্যুর পিচ ‘গড়পড়তার নিচে’ রেটিং পাবে, সেই ভেন্যুকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে। পিচ ‘বাজে’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে তিনটি, আর ‘খেলার অযোগ্য’ রেটিং পেলে ডিমেরিট পয়েন্ট পাঁচটি। একটি রেটিংয়ের কারণে পাওয়া ডিমেরিট পয়েন্ট ঘূর্ণমান ভিত্তিতে পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। আর এ পাঁচ বছরের মধ্যে যদি সব মিলিয়ে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায় কোনো ভেন্যু, সেক্ষেত্রে এর পরের ১২ মাস সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit