শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম

২৮ মার্চ হরতালের সমর্থনে সিলেটের জজ কোর্টে বাম জোটের গণসংযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৩১ Time View

 

সিলেট প্রতিনিধি : ভোজ্যতেল, পেঁয়াজ, চাল-ডাল-সিলিন্ডার গ্যাস ও পানিসহ নিত্যপণ্েযর লাগামহীন দাম বৃদ্ধির বিরুদ্ধে আগামী ২৮ মার্চ সোমবার সারাদেশে আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার নেতৃবৃন্দ সিলেটের জজকোর্ট এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার (২১ মার্চ) দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত কোর্টের বিভিন্ন বারে আইনজীবীদের মধ্যে হরতালের দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিতি ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,সিপিবির জেলা সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল হাছান, সিপিবি জেলা সদস্য এডভোকেট নিরঞ্জন দাস খোকন, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, খেলাঘর জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, ছাত্র ইউনিয়ন জেলা সহ-সভাপতি হাছান বক্ত কাওসার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক সাদিয়া নৌওশিন তাসনিম, বুশরা সোহেল প্রমুখ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। টিসিবির গাড়ির পেছনে মানুষের দীর্ঘ সারি তার প্রমাণ। সরকার আজ জনগণের দিকে না তাকিয়ে ব্যবসায়ীদের স্বার্থ দেখছে।তাদের সিন্ডিকেটের সাথে সরকারি যোগসাজশে এই মূল্যবৃদ্ধির পাঁয়তারা চলছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে জনগণের পকেট কেটে চলছে এই লুটপাটের কারবার।”নেতৃবৃন্দ সামনে রোজার মাসেও নতুন করে দামবৃদ্ধির চক্রান্ত চলছে তাই ২৮ মার্চের হরতাল সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit