শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম

দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সিলেট জেলা শাখার মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৯ Time View

 

সিলেট প্রতিনিধি : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা শাখা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর উদ্যোগে সংগঠনের সভাপতি স্বপন কুমার ঋষি দাসের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য নানকা রবি দাসের পরিচালনায় কোর্ট পয়েন্টে (২১ মার্চ) সোমবার সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো: অনুর চৌধুরী, সহ-সভাপতি শ্রীমতি লাল, মিনা রানী ঋষি, উপদেষ্টা সাহেদা বেগম, মহিলা সম্পাদিকা রাজলক্ষী সিনহা। মানববন্ধনে বক্তারা বলেন, জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রনয়ন করতে হবে। এবং দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবীর উপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, সছিন্দ্র ঋষি, মিনতি রানী ঋষি, শিবু ঋষি, শেফালি রানী ঋষি, লক্ষী রানী ঋষি, মতিলাল দাস, আবু রবি দাস, শ্রীকান্ত রবি দাস প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit