শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১২৩ Time View

 

সিলেট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেট ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার দুপুরে তালতলাস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সিলেটের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম। 

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সিলেটের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়ের সভাপতিত্বে এবং কনসালটেন্ট নিলিমা আহমদের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র চেয়ারম্যান কবির আহমদ, মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, ব্যবস্থাপক স্বপন মাহমুদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অভিভাবক কমিটির সভাপতি শোভা ভৌমিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক আল-আমীন নাঈম, জিডিএফ’র সুপার ভাইজার রায়হান খান। এছাড়াও সিলেট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষকগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদৎ বরণকারীদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ কয়েছ আহমদ। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কেটে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য শুভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী শিশু ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit