বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বানেশ্বর সরকারি কলেজে উপবৃত্তির ফরম পূরণে টাকা আদায়ের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৯২ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি  কলেজের একাদশ শ্রেণীর উপবৃত্তির ফরম পূরণে ৩০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে এ টাকা নিচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, এ বছর উপবৃত্তি দিতে কলেজের একাদশ শ্রেণীর প্রায় ৩ শতাধিক দরিদ্র শিক্ষার্থীর নামের তালিকাভুক্ত করে কলেজ কর্তৃপক্ষ।

এসব শিক্ষার্থীরা  নাম অনলাইনে নিবন্ধন করছে কর্তৃপক্ষ। এতে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, উপবৃত্তির টাকা পেতে অনলাইনে ফরম পূরণ করতে ৩০০ টাকা করে নিয়েছে অফিসের লোকজন। আমাদের নাম সিলেকশন হলেও ৩০০ টাকা না দিলে উপবৃত্তির টাকা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

কয়েকজন অভিভাবক বলেন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিতে সেখানেও চাঁদা দিতে হবে আমাদের। আমরা দরিদ্র মানুষ কোথায় যাব। কলেজ সূত্র জানায়, এবছর উপবৃত্তির টাকা দিতে  শিক্ষার্থীকে কলেজ থেকে সিলেকশন করা হয়েছে। প্রতিটি ছাত্রের অনলাইনে ফরম পূরণ করতে হবে টাকা পাওয়ার জন্য, এসব কাজ কলেজ থেকে করা হচ্ছে বানেশ্বর সরকারি কলেজর নিজস্ব  কম্পিউটারে। কাজের কিছু খরচ আছে বলেই সবার কাছ থেকে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে।

এবিষয়ে বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ  এইচ এম একরামুল হক বলেন, উপবৃত্তির বিষয়ে ফরম পূরণ করতে কারও নিকট থেকে কোনো টাকা নেয়া হচ্ছে না। কারও বিরুদ্ধে এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব বলে জানান তিনি। পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসার এবি এম সনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দিতে ফরম পূরণের জন্য ৩০০ টাকা করে নেয়ার বিষয়ে আমি শুনিনি তবে   যারা টাকা নিচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের ভিক্তিতে আমরা ব্যবস্থা  গ্রহণ করবো।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit