বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

কোহলির সঙ্গে বাবরের তুলনা, যা বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক সেঞ্চুরি করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিরাট কোহলি। টেস্টের ১৪১ ইনিংসে ২৭টি আর ওয়ানডেতে ২৩০ ইনিংসে ৪৩টি সেঞ্চুরি করেছেন কোহলি। ৭০টি সেঞ্চুরি করে একশ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়া শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার আভাস দিয়েছেন ভারতের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলি। 

কোহলি ইতোমধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৪৫৮ ম্যাচে অংশ নিয়ে ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ২৩ হাজার ৬৫০ রান সংগ্রহ করেছেন। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ধারাবাহিক রান করে যাচ্ছেন। ২০১৫ সাল থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১৯৫ ম্যাচে অংশ নিয়ে ২১টি সেঞ্চুরির সাহায্যে ৯ হাজার ৩৩৪ রান করেছেন বাবর। 

সেঞ্চুরি এবং রান সংগ্রহের বিচারে বিরাট কোহলির ধারেকাছেও নেই বাবর আজম। কিন্তু পাকিস্তানের তরুণ এই অধিনায়কের ধারাবাহিকতা দেখে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই ভারতীয় তারকা বিরাট কোহলির সঙ্গে তুলনা করছেন। তাদের দাবি কোহলির মতো এত বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে তাকে ছাড়িয়ে যেতে পারেন বাবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ করাচি টেস্টে নিশ্চিত পরাজয়ের দুয়ারে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৫৫৬/৯ রানের জবাবে ১৪৮ রানেই অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। চতুর্থ ইনিংসে ৫০৬ রানের বিশাল টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২১ রানে দুই তারকা ইমাম-উল-হক ও আজহার আলীর বিদায়ের পর ওপেনার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে দুর্দান্ত লড়াই চালিয়ে যান বাবর আজম। টানা ৬০৩ মিনিট ব্যাটিং করে দলের পরাজয় এড়ানোর পাশাপাশি ১৯৬ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। 

লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচ সিরিজের শেষ টেস্ট চলাকালীন বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, তারা দুজন সত্যিই অসাধারণ ব্যাটসম্যান। আপনি যে ফরমেটেই খেলুন না কেন, তারা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। দুজনেই দুর্দান্ত খেলোয়াড়। দুজনই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহুবার সেঞ্চুরি করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit