বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

জয়পুরহাটে দরিদ্র পরিবারের বাড়িতে হামলা, ভাংচুরঃ প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১০৬ Time View

 

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পক্ষাাঘাতে দরিদ্র অসুস্থ ইসমাইল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুড়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার বেলা ১২ টায় শহরের স্টেশন রোডে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অসুস্থ ইসমাইল হোসেনের পক্ষে লিখিত বক্তব্যে তার জামাই আব্দুল ওয়াদুদ জানান, জয়পুরহাট শহরের কিনা পাড়া এলাকায় প্রায় ৫০ বছর আগের ভোগ দখল করা বসত বাড়িতে জমি সংক্রান্ত বিরোধে গত ১৮ মার্চ ২০২২ শুক্রবার সকাল ৯ টার দিকে প্রভাবশালী প্রতিবেশী একলাস, গোলজার, আইজার, সোহান ও সাগরসহ ১০-১২ জন অতর্কিত হামলা চালিয়ে বাড়ির প্রাচীর, বাথরুম, রান্নাঘর, আসবাপত্র ভেঙে চুরে আনুমানিক ৭৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। তাৎক্ষনিক ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়ি-ঘরসহ নিজেদের নিরাপত্তা চান ভূক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ইসমাইল হোসেনের স্ত্রী লাইলী বেগম, পত্র তাহাজ্জত হোসেন, পুত্রবধু শাহনাজ, রওশন আরা ও জামাই খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, ৯৯৯ এ ফোনে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছিলে হামলাকারীরা পালিয়ে যায়। ভূক্তভোগী পরিবার অভিযোগ দেওয়ার পর থেকে পুলিশ তদন্তসহ আইনগত পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit