শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সাংবাদিক আসিফ মানিককে  ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ডিবি মফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ১৮৫ Time View

 

গাজী মো.গিয়াস উদ্দিন বশি,ঝালকাঠি : ঝালকাঠি ডিবি পুলিশের ইয়াবা ফিটিং মামলায় সাংবাদিক আসিফ মানিক নির্দোষ প্রমানিত হয়েছে। ২০ মার্চ রবিবার ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিজ্ঞ বিচারক মাহবুবা শারমিন সাংবাদিক আসিফ মানিক (৫২), মনির (৪২) জাহিদ (৪৫) কে মামলা থেকে খালাস প্রদানের রায় ঘোষনা করেন।  আসামী পক্ষের আইনজীবি মঞ্জুর হোসেন জানান, “প্রবীন সাংবাদিক আসিফ মানিক একজন বীর শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। শহীদ পরিবারের পুর্নবাসনের জন্য সরকারের বরাদ্ধকৃত জমি দখল করতে একটি কুচক্রি মহল তাকে মিথ্যা মামলায় আটক করানোর প্রচেষ্টা চালায়। ঝালকাঠি ডিবি অফিসের এস,আই মফিজ সঙ্গীয় ফোর্স নিয়ে  গত ১৬জুলাই ২০১৯ তারিখ সন্ধ্যায় কৃষ্ণকাঠি বিশ্বরোডের ঢালে মসজিদের সামনে সাংবাদিকের আসিফ মানিকের মটর সাইকেল দেখে ধারনা করে সামসুর হোটেলে তিনি বসা আছেন।ডিবি পুলিশ দল ওই হোটেল  ও পার্শ্ববর্তী এলাকা রেট দেয়ার নামে তল্লাশী শুরু করে। ঘটনা স্থলে সাংবাদিক আসিফ মানিক ছিলনা এবং সামসুর হোটেলের ফ্লোর থেকে পরিত্যক্ত ২ পিচ ইয়াবা পলিথিনের  মোড়কে প্যাচানো উদ্ধার করে। যাহা জব্দ তালিকার স্বাক্ষীরা আদালতে স্বীকার করেছে।

পুলিশ রেইটের ঘটনার সময় সাংবাদিক আসিফ মানিক পার্শ্ববর্তী আল-ফালাহ্ মসজিদে মাগরিবের নামাজ পড়ছিলেন।ঘটনাস্থল থেকে মনির নামের যুবককে আটক করে । ডিবির এস,আই মফিজুলের পরিকল্পিত ওই মামলায় আসিফ মানিককে জড়ানো হয়। মনগড়া ওলোট-পালট এজাহার করে  এস,আই মফিজুল বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।”এ ব্যাপারে সাংবাদিক আসিফ মানিক পুলিশের আই,জি,পি বরাবর এই মিথ্যা মামলার প্রতিকার চেয়ে আবেদন করলে “আইজিপি সেল” এর উর্ধ্বতন কর্মকর্তারা গোপনীয় তদন্তে মামলার বাদী মফিজ নিজেই ফেঁসে গেলেন।

আই,জি,পির নির্দেশে ঝালকাঠি পুলিশ সুপার বাদী হয়ে এস,আই মফিজের বিরুদ্ধে পুলিশ বিভাগীয় মামলা দায়ের করেন । মামলা নং ৩/২০২০ তারিখ ১৩/৫/২০২০। মালার তদন্তে এস,আই মফিজুল দোষী প্রমনিত হওয়ায় তার বিরুদ্ধে পুলিশ বিভাগীয় আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।রায় ঘোষনার পর সাংবাদিক আসিফ মানিক জানান, “আমি নির্দোষ নামাজে ছিলাম, তাই আল্লাহ রাব্বুল আল-আমীন আমাকে মিথ্যা মামলা থেকে রেহাই দিয়েছেন। নামাজ ই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে।এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।”

কিউএনবি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit