বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শেষ হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১৪১ Time View

 

ডেস্ক নিউজ : ঢাকার গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনে (বিএসএসএফ) অনুষ্ঠিত হলো ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২২’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আজ শনিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর জানায়, সেনাপ্রধান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। এ ছাড়া তিনি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ‘আইএসএসএফ গ্র্যান্ড পিক্স-২০২২’-এ বাংলাদেশ থেকে পদকপাপ্ত ছয়জন শ্যুটারের মাঝে প্রাইজমানি বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশের বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ। সভাপতিত্ব করেন বিএসএসএফের সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। প্রতিযোগিতায় চারটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিটি ব্রোঞ্জ পেয়ে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং দুটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শ্যুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপ-২০২২’-এ ৩৯টি ক্লাবের ২৫০ জন অ্যাথলেট এবং ৫০ জন টিম ম্যানেজার/কোচ অংশগ্রহণ করেন। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতা গত ১৪ মার্চ শুরু হয়ে আজ শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit