শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ভোলাহাটে টিসিবি পণ্য বিতরণে ইউএনও’র প্রেস ব্রিফিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ১১৭ Time View

 

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে রমজান উপলক্ষ্যে টিসিবি’র উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রয় ও বিতরণ সংক্রান্ত প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। ১৯ মার্চ শনিবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভোলাহাট উপজেলার চার ইউনিয়নে মোট ৬হাজার ৭৪৬জন ২ লিটার ভোজ্য তেল, ২কেজি চিনি, ২ কেজি ডাল এর নায্যমূল মোট ৪৬০টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। তিনি বলেন, উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে মোট ১২টি জায়গায় এ পণ্য ডিলারের মাধ্যমে বিতরণ করা হবে। ভোলাহাট ইউনিয়নে ১হাজার ৮১৫জন উপকার ভোগীর মাঝে ২০ মার্চ রবিবার ফুটানীবাজার, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হবে।

২১ মার্চ সোমবার গোহালবাড়ী ইউনিয়নের ১হাজার ৮১৫জনের মাঝে বীরশ^রপুর, মোহবুল্লাহ কলেজ ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ করা হবে। দলদলী ইউনিয়নে ৩১ মার্চ মঙ্গলবার ১হাজার ৮৯৮ জনের মাঝে পোল্লাডাংগা বাজার, আলীমোড় ও পীরগাছী বাজারেবিতরণ করা হবে। জামবাড়ীয়া ইউনিয়নে ২৩ মার্চ বুধবার ১হাজার ১৯৪ জনের মধ্যে মাঝে মান্নুমোড়ে বাজারে বিতরণ করা হবে। তিনি এ সময় আরো বলেন, নির্ধারিত তারিখে ও স্থানে সকাল ১০টা থেকে পণ্য কিরণ হবে। উপকার ভোগীরা পণ্য নিতে না আসলে অতিরিক্ত পণ্য যে কেউ যথাযথ মূল্য দিয়ে ক্রয় করতে পারবেন বলে জানান। এ সময় ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, সাবেক সভাপতি মোঃ তাজাম্মুল হক আরাফাত, সদস্য আলি হায়দারসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। ছবিক্যাপশনঃ ভোলাহাটে টিসিবির পণ্য বিক্রয় ও বিরতণ সংক্রান্ত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম বক্তব্য দিচ্ছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit