বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
এনআইডিও পাসপোর্টের তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার দিল্লিতে ভবন ধস, বহু লোকের আটকে থাকার আশঙ্কা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল তাইওয়ানকে অস্ত্র দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় কিম মেসির বিদায়ের দিনেই অবসরের ঘোষণা সাবেক বার্সা সতীর্থ পেদ্রোর দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন মেসির উত্তরাধিকার বয়ে নিতে আর্জেন্টিনার কোচিং চালিয়ে যাবেন স্ক্যালোনি

ডি ভিলিয়ার্সের কথাগুলো আমার কাজে লেগেছে : রাব্বি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৯০ Time View

 

স্পোর্টস ডেস্ক : দুঃস্বপ্নের মতো ওয়ানডেতে যাত্রা শুরু হয়েছিল ইয়াসির আলী চৌধুরী রাব্বির। ক্যারিয়ারের প্রথম তিন ওয়ানডের দুই ইনিংসে করেছিলেন ০ আর ১ রান! তাকে পাঁচ নম্বরে খেলানো নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠে গিয়েছিল। অবশ্য অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ইয়াসিরকে যথেষ্ট সুযোগ দেওয়া দরকার। আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতেই সেই সুযোগ দারুণভাবে কাজে লাগালেন ইয়াসির।

শুক্রবার প্রথম ওয়ানডেতে ৪৩ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন রাব্বি। সাকিব আল হাসানের সঙ্গে চতুর্থ উইকেট গড়েন ৮২ বলে ১১৫ রানের জুটি। ৪৪ বলে ৫০ রানে ইয়াসিরকে কট অ্যান্ড বোল্ড করেছেন রাবাদা। ম্যাচ শেষে রাব্বি কৃতিত্ব দিয়েছেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে। রাব্বি বলেন, ‘আগের দিন ডি ভিলিয়ার্স হোটেলে এসেছিলেন। উনি এমন কিছু কথা বলেছেন আমাদের, বিশেষ করে আমার জন্য খুব কাজে লেগেছে। আমি আফগানিস্তানের বিপক্ষে ভালো করিনি। তাই এই ইনিংসটি আমার আত্মবিশ্বাস জোগাবে। ’

উল্লেখ্য, গতকাল সেঞ্চুরিয়ানে আগে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৩১৪ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২৭৬ রানে। ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারায় টাইগাররা।

 

 

কিউএনবি/আয়শা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit