শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চলে গেলেন সাবেক অ্যাথলেট হামিদা বেগম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৭৬ Time View

 

স্পোর্টস ডেস্ক : ষাটের দশকের অন্যতম সেরা অ্যাথলেট হামিদা বেগম মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর নিজ বাসায় মারা যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণে গত প্রায় চার বছর গুরুতর অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘ দিন শয্যাশায়ী থাকার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে শনিবার বাদ আসর হামিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। 

১৯৬৭ সালে পূর্ব বাংলা অ্যাথলেটিকসের হার্ডলসে হামিদা বেগম দারুণ সব সাফল্য পেয়েছিলেন। জিতেছিলেন রুপা পদক। সেই সময় ৫০, ১০০, ২০০ মিটার দৌড়েও বেশ দাপট দেখিয়েছিলেন তিনি।

স্বাধীনতার পর খেলা ছেড়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী ক্রীড়া পরিচালক হিসেবে যোগ দেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ছিলেন তিনি। খেলাধুলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার পান তিনি।

হামিদা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ছাত্রী ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ), বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি (বিএসজেসি)।

কিউএনবি/অনিমা/১৯শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit