রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ : বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রবাহ আরো কয়েক দিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

সন্দ্বীপ ও সীতাকুন্ড উপজেলা  এবং  ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, রাজশাহী, পাবনা, বগুড়া ও পটুয়াখালী জেলাসহ খুলনা ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

শুক্রবার শ্রীমঙ্গলে সর্বোনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।  

গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, নিরক্ষীয় ভারত মহাসাগর ও এর কাছাকাছি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে।

এটি ঘণীভূত হয়ে আগামীকাল সকালে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তী তিন দিনে লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে।

শুক্রবার সকাল থেকে ঢাকায় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ।

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪ মিনিটে ।

কিউএনবি/অনিমা/১৮ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit