বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

এবারের বইমেলায় যত টাকার বই বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৩৫ Time View

 

ডেস্ক নিউজ : এবারের অমর একুশে বইমেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। ২০২১ সালে মোট ৩ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। ফলে গত বছরের তুলনায় এবার প্রায় ১৭ গুণ বেশি বিক্রি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানান মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক জালাল উদ্দিন আহমেদ।

আজ  শেষদিন উপলক্ষে বাংলা একাডেমির পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর ১টায় খুলে যায় মেলার দ্বার। এরপর থেকেই বইপ্রেমীরা ভিড় জমাতে শুরু করেন। বিকেলের পর সেই ভিড় পরিণত হয় জনসমুদ্রে। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনকে সঙ্গে করে সবাই ঘুরে দেখেছেন শেষদিনের মেলা। ফেরার পথে সঙ্গি করেছেন ব্যাগ ভর্তি নতুন বই।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হওয়ার রীতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার দুই সপ্তাহ দেরিতে শুরু হয় অমর একুশে বইমেলা। ১৫ ফেব্রুয়ারি বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বইমেলা প্রথমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও পরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় ১৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়। সময় বাড়ানোয় বিক্রিও হয়েছে বেশি।

কিউএনবি/অনিমা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit