শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনকের জন্মদিন ও জাতীয শিশু দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮২ Time View

 

মোঃ আশিকুর ইসলামবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৭ মার্চ সকালে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসুচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ. ছাত্রলীগ, মহিলা লীগ, সেতাবগঞ্জ প্রেসক্লাব, সেতাবগঞ্জ পৌরসভা, সেতাবগঞ্জ সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেতাবগঞ্জ মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সমূহ জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

এর পর বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুস সবুর,সহ-সভাপতি মোঃ নইমদ্দিন শাহ, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান প্রমুখ।

এসময ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপর দিকে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit