শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সাকিবকে বিশ্রাম দিতে হবে এমন কিছু শুনিনি : তামিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ১৪৮ Time View

 

স্পোর্টসডেস্ক : অনেক নাটকের পর সাকিব আল হাসান গেছেন দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে তিনি ওয়ানডে আর টেস্ট―দুই ফরম্যাটের জন্যই ‘অ্যাভেইলেবল’ আছেন বলে মিডিয়ার কাছে স্বীকার করেছেন। তবে গত ১২ মার্চ সেই আলোচিত সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আফ্রিকা সফরেও সাকিবকে দুই-এক ম্যাচ বিশ্রাম দেওয়া হতে পারে! তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দাবি করেছেন, এমন কোনো তথ্য তার কাছে নেই।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগের দিন আজ বৃহস্পতিবার সাকিবের বিশ্রাম নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, ‘আমার কাছে এমন কোনো বার্তা নেই, যেখানে আমাকে বলা হয়েছে ওকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে বা কিছু। আমি জানি সে আমাদের দলের সঙ্গে কাছে এবং পুরো সিরিজের জন্য অ্যাভেইলেবেল। তার সঙ্গে আমার নরমাল ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। কালকের ম্যাচটি খেলতে মুখিয়ে আছে। সে চায় আমরা যেন সবাই মিলে ভালো করি। তা ছাড়া অন্য কোনো তথ্য আমার কাছে নেই। ‘

উল্লেখ্য, গত ৬ মার্চ বিজ্ঞাপনী কাজে দুবাই যাওয়ার আগে সাকিব বলে যান, তিনি মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সফরে যাবেন না। এতে বেজায় চটে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দেওয়া হয়েছিল। তবে গত ১২ মার্চ বিসিবি সভাপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাকিব বলেন, ‘তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি অ্যাভেইলেবল। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit