বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কখনোই বার্সেলোনায় খেলতে চান না ভালভার্দে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭১ Time View

 

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের উরুগুয়েন মিডফিল্ডার ফেদে ভালভার্দে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রতি সম্মানের কারণে সুযোগ পেলেও কখনো বার্সেলোনায় যোগ দেবেন না তিনি। এল লারগুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ বিশেষ, তারা আমার জীবন বদলে দিয়েছে। ‘২০১৬ সালে উরুগুয়েন ক্লাব পেনারোল থেকে রিয়াল মাদ্রিদে আসেন এই মিডফিল্ডার। এক মৌসুম রিয়ালের ‘বি’ দলের হয়ে খেলার পর দেপোর্তিভো লা করুনায় তাকে ধারে পাঠানো হয়।

এরপর আবারও রিয়াল মাদ্রিদে ফিরে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লারগুয়েরোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, ‘আমি পেনারোল থেকে এসেছি; কিন্তু আমি এখানে আসার পর থেকে জানতাম যে আমি বিশ্বের সেরা দলের জার্সি পরেছি। এটা একটা বিরাট চাপ এবং দায়িত্ব; কিন্তু আমি এটা উপভোগ করি। ‘রিয়াল মাদ্রিদকেই নিজের জীবনের সব মনে করছেন এই মিডফিল্ডার, ‘রিয়াল মাদ্রিদের প্রতি শ্রদ্ধার কারণে এবং তারা আমাকে যে মূল্যবোধ দিয়েছে, আমি বার্সেলোনার হয়ে খেলব না।   তারা আমাকে খাওয়ায়, জীবন দেয়, মূল্য দেয়। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। ‘

 

 

কিউএনবি/আয়শা/১৭ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit