মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেবে সৌদি আরব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ : এবার হজে বাংলাদেশিদের শতভাগ ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা ও ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশেই সম্পন্ন হবে বলেও জানান তিনি।

রাজধানীর একটি হোটেলে বুধবার দুপুরে দুই দেশের প্রথম রাজনৈতিক পরামর্শক সভা শেষে তিনি এ কথা বলেন।

এর আগে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রাজনৈতিক পরামর্শক সভা বেশ ভালো হয়েছে মন্তব্য করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌদি আরব বেশ গর্বিত। দুদেশের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আমরা বেশ আশাবাদি। আমাদের রাজনৈতিক পরামর্শক সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সবচেয়ে জরুরি হচ্ছে, আমরা আমাদের ভিশনের বিষয়ে সম্পূর্ণ এক পথে রয়েছি।’’

এতদিন বাংলাদেশ থেকে হজ করতে যাওয়া মুসল্লিদের ইমিগ্রেশনের প্রক্রিয়া সৌদি আরব পৌঁছে বিমানবন্দরে সম্পন্ন হতো। এতে একদিকে সময় যেত অন্যদিকে বেশ জটিলতা ও দুর্ভোগ পোহাতে হতো মুসল্লিদের।

তবে এবার ইমিগ্রেশনের জটিলতা এড়িয়ে মুসিল্লারা যেন স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন সেজন্য গোটা ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশেই শেষ করতে সম্মত হয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকের আগে সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় সভা শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা সই হয়।

বৈঠকের পর দুপুরেই ঢাকা ছেড়ে যান ফয়সাল বিন ফারহান আল সাউদ। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে বিদায় জানান।

কিউএনবি/অনিমা/১৬ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit