শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

প্রেসিডেন্ট বাইডেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা জারি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭০ Time View

 

ডেস্কনিউজঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নসের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

তিনি বলেন, আরো কিছু ব্যক্তির ওপর রাশিয়া নিষেধাজ্ঞা দিচ্ছে।

এ ব্যাপারে ক্রেমলিনের ঘোষণা উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আরটি বলছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিনসহ রাশিয়ার বেশ কজন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসাবে মস্কো মোট ১৩ জন জন আমেরিকানের ওপর এই নিষেধাজ্ঞা দিচ্ছে।

তালিকায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনা প্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকিও রয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও রাশিয়ার এই নিষেধাজ্ঞার তালিকায় ঢোকানো হয়েছে।

আরটি বলছে, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব আমেরিকান রুশ ফেডারেশনে প্রবেশ করতে করতে পারবেন না। তবে একইসাথে বলা হয়েছে, রাশিয়ার ‘জাতীয় স্বার্থে’ ভবিষ্যতে মার্কিন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না।

সূত্র : বিবিসি

কিউএনবি/বিপুল/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ | রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit